বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জয়রামপুর ইয়ুথ ক্লাব ফুটবল টুর্নামেন্টে রঘুনাথপুরের জয়

  • আপলোড তারিখঃ ১৫-১০-২০২২ ইং
জয়রামপুর ইয়ুথ ক্লাব ফুটবল টুর্নামেন্টে রঘুনাথপুরের জয়
প্রতিবেদক, জয়রামপুর: দামুড়হুদার জয়রামপুর ইয়ুথ ক্লাব ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের ২য় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় জয়রামপুর ইয়ুথ ক্লাব মাঠে এ খেলাটি অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ২য় ম্যাচে মুখোমুখি হয় পুরাতন হাউলী একাদশ বনাম রঘুনাথপুর একাদশ। খেলায় পুরাতন হাউলী একাদশকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে রঘুনাথপুর একাদশ। দামুড়হুদার জয়রামপুর ইয়ুথ ক্লাবের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি ইয়ুথ ক্লাবের উপদেষ্টা আবু বকর সিদ্দিক ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন রঘুনাথপুর একাদশের শাকিলকে। প্রধান অতিথি আবু বক্কর সিদ্দিক বলেন, ‘আমি মনে করি প্রতিটি শিক্ষার্থীর লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করা অপরিহার্য। খেলাধুলা করলে মন সুস্থ ও সবল থাকে। তাই প্রতিটি মানুষের খেলাধুলা করার প্রয়োজন আছে। নিয়মিত খেলাধুলা করলে শরীরকে রোগবালাই ও মাদকাসক্ত থেকে মুক্ত থাকা যায়। জয়রামপুর ইয়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল বিন আহমেদের ব্যবস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন জসিম উদ্দিন মনোয়ার, সাবেক ফুটবলার মুন্নাফ হোসেন, সামসুল আলম, গোলাম সরোয়ার ছোট, রাশেদুল ইসলাম রনি, হাফিজুর রহমান, রাজিব, আরিফ, নাজির, মুসা, হাসিবুল, সামসুল হকসহ ক্লাবের সদস্যবৃন্দসহ গণমান্য ব্যক্তিবর্গ। ম্যাচটিতে প্রধান রেফারির দায়িত্বে ছিলেন একরামুল হাসান নিপুন, সহকারী রেফারি ছিলেন তারিকুল ইসলাম ও সুভাষ চন্দ্র বিশ্বাস। ধারাভাষ্যকার ছিলেন রাশেদ, আজমল ও শামীম খাঁন।


কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত