বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার নাটুদাহ চন্দ্রবাসে ওষুধ ভেবে শিশুর বিষপান

  • আপলোড তারিখঃ ১৪-১০-২০২২ ইং
দামুড়হুদার নাটুদাহ চন্দ্রবাসে ওষুধ ভেবে শিশুর বিষপান
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদার নাটুদাহ ইউনিয়নের চন্দ্রবাস গ্রামে তাসকিন নামে ৭ বছরের এক শিশু বিষপান করেছে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেছে। তার অবস্থা আশঙ্কাজনক। সে উক্ত গ্রামের আলম হোসেনের ছেলে। দুর্ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে। পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু তাসকিন আহমেদের পিতা আলম হোসেন ধানে বিষ দেওয়ার জন্য অন্য একটি বোতলে ঢেলে নিয়ে কিছু বিষ বোতলে রেখে প্রাচীরের ওপর রেখে দেয়। শিশু তাসকিন প্রাচীরের ওপর থেকে বিষের বোতলটি পেড়ে ওষুধ ভেবে খেয়ে ফেলে। বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পেরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।


কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত