সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় দুই প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ১৪-১০-২০২২ ইং
চুয়াডাঙ্গায় দুই প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক: ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি ফুড প্রোডাক্ট কারখানা ও মেসার্স বিভা রেস্টুরেন্টকে জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অনিয়মের দায়ে ওই দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারী পরিচালক সজল আহমেদ। এসময় তিনি বলেন, চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠ এলাকায় ফুড প্রোডাক্টসের কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায় খুবই নোংরা পরিবেশে অস্বাস্থ্যকরভাবে বেকারি পণ্য তৈরি করছেন। খাবারে আয়োডিনযুক্ত লবনের পরিবর্তে ব্যবহার করছেন ইন্ডাস্ট্রিয়াল লবন। কর্মচারীদের নেই কোনো স্বাস্থ্যবিধি। যত্রতত্র মেঝেতে ছড়ানো ছিটানো রয়েছে কেক, পাউরুটি ও বিস্কুট। হাতে ঘা-পোঁচড়া নিয়ে খালি হাতেই খাবার প্যাকেট করছেন এবং তৈরিকৃত পণ্যের যথাযথভাবে মেয়াদ মূল্য দেওয়া হচ্ছে না। ওই অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকার মেসার্স বিভা রেস্টুরেন্টকে খাবারে নিষিদ্ধ দ্রব্য ব্যবহারের অপরাধে ৪২ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সজল আহমেদ। অভিযানের সার্বিকভাবে সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ লাইনের একটি টিম।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড