রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

স্বামীর পরিবার আত্মহত্যার দাবি করলেও মানতে নারাজ মেয়ের পরিবার : গাংনীর তেঁতুলবাড়িয়া থেকে গৃহবধু’র মৃতদেহ উদ্ধার

  • আপলোড তারিখঃ ১৩-০৭-২০১৭ ইং
স্বামীর পরিবার আত্মহত্যার দাবি করলেও মানতে নারাজ মেয়ের পরিবার : গাংনীর তেঁতুলবাড়িয়া থেকে গৃহবধু’র মৃতদেহ উদ্ধার
গাংনী  অফিস: গাংনীর সীমান্তবর্তী তেঁতুলবাড়িয়া গ্রাম থেকে নিলুফা খাতুন (২৭) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিলুফা খাতুন তেঁতুলবাড়িয়া সাজিপাড়ার বাকপ্রতিবন্ধী মনিরুল ইসলামের স্ত্রী ও বালিঘাট গ্রামের রজব আলীর মেয়ে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে তার নিজ ঘর থেকে মৃতদেহ উদ্ধার করে গাংনী থানা পুলিশ। নিলুফা খাতুন কে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে দাবী করেছে তার পরিবার। পরিবারের সদস্যরা জানান, তাদের মেয়েকে শ্বাস রোধ করে হত্যা করা হলেও গলায় রশি বেধে আত্মহত্যা করেছে বলে প্রচার শুরু করে তার শ্বশুর বাড়ির লোকজন। গাংনী থানার ওসি তদন্ত কাফরুজ্জামান জানান, নিলুফা খাতুনের গলায় আঙ্গুলের আঘাতের চিহ্ন রয়েছে। তবে লাশ উদ্ধার করে ময়না তদন্ত করার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর বিষয়টি পরিস্কার হবে।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত