স্বামীর পরিবার আত্মহত্যার দাবি করলেও মানতে নারাজ মেয়ের পরিবার : গাংনীর তেঁতুলবাড়িয়া থেকে গৃহবধু’র মৃতদেহ উদ্ধার

আপলোড তারিখঃ 2017-07-13 ইং
স্বামীর পরিবার আত্মহত্যার দাবি করলেও মানতে নারাজ মেয়ের পরিবার : গাংনীর তেঁতুলবাড়িয়া থেকে গৃহবধু’র মৃতদেহ উদ্ধার ছবির ক্যাপশন:
গাংনী  অফিস: গাংনীর সীমান্তবর্তী তেঁতুলবাড়িয়া গ্রাম থেকে নিলুফা খাতুন (২৭) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিলুফা খাতুন তেঁতুলবাড়িয়া সাজিপাড়ার বাকপ্রতিবন্ধী মনিরুল ইসলামের স্ত্রী ও বালিঘাট গ্রামের রজব আলীর মেয়ে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে তার নিজ ঘর থেকে মৃতদেহ উদ্ধার করে গাংনী থানা পুলিশ। নিলুফা খাতুন কে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে দাবী করেছে তার পরিবার। পরিবারের সদস্যরা জানান, তাদের মেয়েকে শ্বাস রোধ করে হত্যা করা হলেও গলায় রশি বেধে আত্মহত্যা করেছে বলে প্রচার শুরু করে তার শ্বশুর বাড়ির লোকজন। গাংনী থানার ওসি তদন্ত কাফরুজ্জামান জানান, নিলুফা খাতুনের গলায় আঙ্গুলের আঘাতের চিহ্ন রয়েছে। তবে লাশ উদ্ধার করে ময়না তদন্ত করার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর বিষয়টি পরিস্কার হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)