প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদার ঐতিহ্যবাহী কার্পাসডাঙ্গা বাজার দোকান-মালিক সমিতির আগামী দ্বি-বার্ষিক নির্বাচনের লক্ষে গঠিত নির্বাচন পরিচালনা আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির প্রধান আহ্বায়ক ও কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল করিম। এসময় সভায় সকল সদস্যদের মতামতের ভিত্তিতে ইউপি চেয়ারম্যান আব্দুল কমিরমে প্রধান উপদেষ্টা ও কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির সাবেক সভাপতি গোলাম ইউছুফ মাস্টারকে প্রধান আহ্বায়ক করে নির্বাচনের সকল আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন, আহ্বায়ক কমিটির সদস্য হাজি ফজলুল হক, আশরাফুল হক, আব্দুস সালাম বিশ্বাস, সাংবাদিক আতিয়ার রহমান, কামরুজ্জামান রানা বিশ্বাস ও আরিফুল ইসলাম।
সমীকরণ প্রতিবেদন