কার্পাসডাঙ্গা বাজার দোকান-মালিক সমিতির নির্বাচন পরিচালনা আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-03-28 ইং
কার্পাসডাঙ্গা বাজার দোকান-মালিক সমিতির নির্বাচন পরিচালনা আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:

দামুড়হুদার ঐতিহ্যবাহী কার্পাসডাঙ্গা বাজার দোকান-মালিক সমিতির আগামী দ্বি-বার্ষিক নির্বাচনের লক্ষে গঠিত নির্বাচন পরিচালনা আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির প্রধান আহ্বায়ক ও কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল করিম। এসময় সভায় সকল সদস্যদের মতামতের ভিত্তিতে ইউপি চেয়ারম্যান আব্দুল কমিরমে প্রধান উপদেষ্টা ও কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির সাবেক সভাপতি গোলাম ইউছুফ মাস্টারকে প্রধান আহ্বায়ক করে নির্বাচনের সকল আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন, আহ্বায়ক কমিটির সদস্য হাজি ফজলুল হক, আশরাফুল হক, আব্দুস সালাম বিশ্বাস, সাংবাদিক আতিয়ার রহমান, কামরুজ্জামান রানা বিশ্বাস ও আরিফুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)