সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হরিণাকুণ্ডুতে নবনির্বাচিত ইউপি সদস্যের মৃত্যু, প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

  • আপলোড তারিখঃ ১৩-০১-২০২২ ইং
হরিণাকুণ্ডুতে নবনির্বাচিত ইউপি সদস্যের মৃত্যু, প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

প্রতিবেদক, হরিণাকুণ্ডু:

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ছমিরুল ইসলাম সমির নামের এক নবনির্বাচিত ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি হরিণাকুণ্ডু উপজেলার সদস্য সমাপ্ত ইউপি নির্বাচনে ফলসি ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৪২ বছর। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জীবদ্দশায় তিনি উপজেলা রেজিস্ট্রি অফিসের দলিল লেখক, হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ও ফলসি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব খুব সুনামের সাথে পালন করেছিলেন। আজ বৃহস্পতিবার মরহুমের নামাজের জানাজা শেষে দাফনকার্য সম্পন্ন করা হবে। সাংবাদিক সমিরুল ইসলামের মৃত্যুতে হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি এম. সাইফুজ্জামান তাজু, সাধারণ সম্পাদক এইচ. মাহবুব মিলুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী