সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হারদী এম এস জোহা কলেজে স্নাতক শিক্ষার্থীদের ক্লাসের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ০৫-০১-২০২২ ইং
হারদী এম এস জোহা কলেজে স্নাতক শিক্ষার্থীদের ক্লাসের উদ্বোধন

আলমডাঙ্গার হারদী এম এস জোহা ডিগ্রি কলেজে স্নাতক (সম্মান) ১ম বর্ষের শিক্ষার্থীদের ক্লাসের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার কলেজের আইসিটি ভবনের চতুর্থ তলার হলরুমে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এম এস জোহা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ওমর ফারুক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এস জোহা কলেজের প্রতিষ্ঠাতা সদস্য, বিশিষ্ট শিক্ষানুরাগী ও জোহা ফাউন্ডেশনের সভাপতি নুরুল ইসলাম।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এস জোহা কলেজের উপাধ্যক্ষ নিয়ামত আলী, কলেজ কমিটির সদস্য মহিনুল হক, বিদ্যুৎসাহী সদস্য ওমর খৈয়াম, পলিটেকনিক কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান ও এম এস জোহা কৃষি কলেজের অধ্যক্ষ আহসান আনিসুর রহমান। কলেজের প্রভাষক এ কে এম ফারুকের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী অধ্যাপক রোকনুজ্জামান, মো. সালাউদ্দিন, আহমেদ শামিম, মো. সিরাজুল ইসলাম, মো. আব্বাস আলী, মো. নজির আহমেদ, মোছা. জেসমিন আরা প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী