রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার গাংনী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে পুনরায় ভোট গ্রহণ

  • আপলোড তারিখঃ ২২-১২-২০২১ ইং
আলমডাঙ্গার গাংনী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে পুনরায় ভোট গ্রহণ
আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে সাধারণ ইউপি সদস্য পদে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে পুনঃনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পুনঃনির্বাচনে ৪৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে ফুটবল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন কলিম উদ্দিন বিশ্বাস। সরেজমিনে দেখা গিয়েছে, সকাল থেকেই ভোট কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। গাংনী ৯ নম্বর ওয়ার্ডে পুনঃনির্বাচনে ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজুওয়ানা নাহিদ। রিটার্নিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা। প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম আলমগীর শফিউল্লাহ। নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম। তিনি ভোট কেন্দ্র পরিদর্শন করেন। নিরাপত্তার দায়িত্বে ছিলেন আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তুহিনুজ্জামান, এসআই আমিনুল হকসহ সঙ্গীয় ফোর্স। উল্লেখ্য, গত ২৮ নভেম্বর ৩য় ধাপে আলমডাঙ্গা উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। গাংনী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ফুটবল প্রতীকের প্রার্থী কলিম উদ্দিন বিশ্বাস ও মোরগ প্রতীকের প্রার্থী মমিনুল হক মমিন ৪০১ ভোট করে সমান ভোট পান। দুজনে সমান ভোট পাওয়ায় ভোটের ফলাফল দেওয়া সম্ভব হয়নি। পরে নির্বাচন অফিস সিদ্ধান্ত গ্রহন করে পুনঃনির্বাচনের। গতকাল মঙ্গলবার (২১ ডিসেম্বর) গাংনী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে পুনঃনির্বাচন অনুষ্ঠিত হয়। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ৯৩৮ জন। পুনঃনির্বাচনে ৮৫৮ ভোট পোল হয়েছে। এর মধ্যে ৯টি ভোট বাতিল হয়েছে। ফুটবল প্রতীক নিয়ে কলিম উদ্দিন বিশ্বাস ৪৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মমিনুল হক মমিন মোরগ প্রতীক নিয়ে ৪০১ ভোট পেয়েছেন। রিটার্নিং অফিসার উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা বলেন, ২৮ নভেম্বর ৩য় ধাপে আলমডাঙ্গা উপজেলায় ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে গাংনী ৯ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ২ প্রার্থী সমান ভোট প্রাপ্ত হন। পরে ২১ ডিসেম্বর পুনঃনির্বাচনের সিদ্ধান্ত হয়। গতকাল ওই ওয়ার্ডে সাধারণ সদস্য পদে পুনঃনির্বাচনে ফুটবল প্রতীকে কলিম উদ্দিন বিশ^াস ৪৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিন্দ্বন্দ্বী প্রার্থী মমিনুল হক মমিন মোরগ প্রতীক নিয়ে ৪০১ ভোট পেয়েছেন। পুনঃনির্বাচন সম্পর্কে আলমডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার এমএজি মোস্তফা ফেরদৌস বলেন, গত ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই সাধারণ নির্বাচনে গাংনী ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে দুই প্রার্থী সমান ভোট প্রাপ্ত হন। পরবর্তীতে গতকাল ২১ ডিসেম্বর ওই ওয়ার্ডের সাধারণ সদস্য পদে পুনঃনির্বাচন অনুষ্ঠিত হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত