আলমডাঙ্গার আনন্দধামে মাছ ব্যবসায়ীকে মারধরের অভিযোগ
- আপলোড তারিখঃ
০৮-১২-২০২১
ইং
আলমডাঙ্গা উপজেলার আনন্দধামের হিরোন ও রতন নামের দুজনের বিরুদ্ধে পূর্ব শত্রুতার জের ধরে এক মাছ ব্যবসায়ীকে আটকে রেখে মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার বিকেলে ওই ভুক্তভোগী ব্যক্তি আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার আনন্দধামের মৃত বিশারত আলীর ছেলে মঞ্জুরুল কবীর বাদল আনন্দধাম ব্রিজের ওপর মাছের ব্যবসা করেন। বাদলের সাথে দীর্ঘদিন ধরে একই এলাকার হাবিবুর রহমানের ছেলে হিরোন ও রতনের জমি-জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে বাদলকে প্রায়ই মারধরের হুমকি দিতো তারা। গত ২ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে আনন্দধাম কালভার্টের নিকট থেকে বাদলকে মারপিট করে ধরে নিয়ে যায়। তাকে আটকে রেখে মারধরে করার পর মারা গেছে ভেবে বেলগাছী ইউনিয়নের ব্রিজের নিকট ফেলে রেখে যায়। তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সুস্থ হয়ে ভুক্তভোগী বাদল এ ঘটনায় অভিযুক্ত হিরোন ও রতনের নামে আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
কমেন্ট বক্স