আলুকদিয়ায় মাসহ দুই মেয়েকে মারধরের অভিযোগ
- আপলোড তারিখঃ
০২-১২-২০২১
ইং
চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া গ্রামে জমি-জমা নিয়ে বিরোধের জেরে মাসহ দুই মেয়েকে মারধরের অভিযোগ উঠেছে শহীদুল ইসলাম ও তার ছেলে নাইমের বিরুদ্ধে। গতকাল বুধবার সকালে অবৈধভাবে জমি দখলের প্রতিবাদ করতে গেলে মাসহ দুই মেয়েকে এলোপাতাড়িভাবে মারধর করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া আকুন্দবাড়িয়া গ্রামের আঞ্জুরা বেগমের স্বামীর পৈত্রিক সূত্রে পাওয়া জমি জোর করে দখল করে নেই ভাসুর শহীদুলসহ তার ছেলেরা। জমি দখলের খবর পেয়ে গতকাল বুধবার সকাল ৯টার দিকে আঞ্জুরাসহ তার মেয়েরা প্রতিবাদ করতে গেলে নাঈম ও তার পিতা শহিদুল দুই মেয়ে রিতা ও শিমুন নাহারকে বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এসময় তাদের উদ্ধার করতে গেলে আঞ্জুরা বেগমকেও এলোপাতাড়ি কিল-ঘুষি মারে অভিযুক্তরা। পরে তার চিৎকার চেচামেচি করলে স্থানীয়রা এসে আহত তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়। হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
কমেন্ট বক্স