দেহাটি হাফিজিয়া মাদ্রাসা পরিদর্শনে ইউপি চেয়ারম্যান শিপলু
- আপলোড তারিখঃ
২৯-১১-২০২১
ইং
জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের দেহাটি ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা পরিদর্শন করলেন কেডিকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেডিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার শিপলু। গতকাল রোববার বিকেল সাড়ে চারটার দিকে সরেজমিন পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে তিনি উক্ত মাদ্রাসাটির পরিবেশ দেখে অবকাঠামো উন্নয়নে ওজুখানা নির্মাণে নিজস্ব তহবিল থেকে অনুদানের আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন কেডিকে ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার খাসিয়ার রহমান মিঠু, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আরিফুল হক মালিতা, সাধারণ সম্পাদক আকরাম হোসেন, মুহতামিম হযরত মাওলানা তরিকুল ইসলাম, কেডিকে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কবির হোসেন, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মেজবাউর রহমান প্রমুখ।
কমেন্ট বক্স