সোমবার, ২৭ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর বাঁকা ইউনিয়নে লোকমোর্চার ত্রৈমাসিক সমন্বয় সভা

  • আপলোড তারিখঃ ২৩-১১-২০২১ ইং
জীবননগর বাঁকা ইউনিয়নে লোকমোর্চার ত্রৈমাসিক সমন্বয় সভা
জীবননগর বাঁকা ইউনিয়নে লোকমোর্চার ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বিকেলে বাঁকা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন লোকমোর্চার সভাপতি মো. খলিলুর রহমান। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন লোকমোর্চার নির্বাহী সদস্য মাওলানা মো. মোক্তার হোসেন মুকুল। স্বাগত বক্তব্য দেন ওয়েভ ফাউন্ডেশন লোকমোর্চা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো. আব্দুল আলীম সজল। অন্যদের মধ্যে বক্তব্য দেন লোকমোর্চার কার্যনির্বাহী সদস্য ও ইউপি সদস্য মো. খাইরুল হোসেন, লোকমোর্চার সদস্য ও ইউপি সদস্য রবিউল হোসেন, লোকমোর্চার সদস্য ও বাঁকা ইউনিয়নের কাজি মো. আবুল হাশেম মাস্টার, লোকমোর্চার সদস্য শাহানাজ পারভীন ও রুমিতা। এছাড়াও উপস্থিত ছিলেন লোকমোর্চার সহসভাপতি মো. দাউদ হোসেন, সহসভাপতি নুরুননাহার, সদস্য আব্দুস সাত্তার, জামেলা বেগম, রফিকুল ইসলাম, নাসরিন বেগম, শিউলি খাতুন, ময়না, হাকিমুজ্জামান হিরণ, হালিমা, জাকিয়া, মমতাজ প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় নাইটগার্ডকে ছুরির মুখে জিম্মি করে ১২০০ ড্রাগন গাছ কেটে দেয়ার অভিযোগ