আলমডাঙ্গায় আনসার ভিডিপির সদস্যদের যাচাই-বাছাই কার্যক্রম
- আপলোড তারিখঃ
২৩-১১-২০২১
ইং
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আলমডাঙ্গায় আনসার ও ভিডিপির সদস্যদের যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ বাছাই কার্যক্রম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আনসার ভিডিপির সহকারী কমান্ড্যান্ট কামরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আরা, সদস্য ও চুয়াডাঙ্গা সদর উপজেলা আনছার ভিডিও প্রশিক্ষক আরিফুল ইসলাম ও আনসার ভিডিপির উপজেলা প্রশিক্ষক মাজেদুল হক।
উল্লেখ্য, ২১৫৯ জন বাছাইকৃত আনসার ভিডিপি সদস্য উপজেলার ১৩টি ইউনিয়নের ১২৭টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন। প্রতিটি ভোট কেন্দ্রে ১৭ জন করে আনসার ভিডিপি সদস্য থাকবেন। আগামী ২৮ নভেম্বর আলমডাঙ্গা উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
কমেন্ট বক্স