আন্দুলবাড়ীয়ায় ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
- আপলোড তারিখঃ
০৫-১১-২০২১
ইং
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া অ্যাম্বিশন প্লাস ইংরেজি প্রাইভের সেন্টারের উদ্যোগে ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় আন্দুলবাড়ীয়া পশ্চিম বাজার পাড়ায় অবস্থিত অ্যাম্বিশন প্লাস ইংরেজি প্রাইভেট সেন্টার চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অ্যাম্বিশন প্লাস ইংরেজি প্রাইভেট সেন্টারের পরিচালক ইন্নাল হোসেন সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আন্ নূর ইসলামী একাডেমীর অধ্যক্ষ সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, ইন্তাজুল, ইয়াছির আরাফাত ও মোশাররফ হোসেন।
কমেন্ট বক্স