রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রতিদ্বন্দ্বীর প্রার্থিতা বাতিল, ভোটের আগেই তিনি মেম্বার

  • আপলোড তারিখঃ ২৮-১০-২০২১ ইং
প্রতিদ্বন্দ্বীর প্রার্থিতা বাতিল, ভোটের আগেই তিনি মেম্বার
আসন্ন দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদে মো. মঈনুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। দামুড়হুদা উপজেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, জুড়ানপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে দুজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তার মধ্যে একজনের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। তিনি হলেন বর্তমান ইউপি সদস্য মো. রুহুল আমীন। প্রার্থিতা বাতিলের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা হারুন অর রশিদ জানান, রুহুল আমিন একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি এবং ঋণ খেলাপীর দায়ে নির্বাচন কমিশন তাঁর প্রার্থিতা বাতিল ঘোষণা করেছে। তিনি আরও জানান, রুহুল আমিন আপিল করেছিলেন, কিন্তু আদালত নামঞ্জুর করেছে। অতএব প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচন কমিশনের নিয়মানুযায়ী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জুড়ানপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের অপর প্রার্থী মো. মঈনুল ইসলামকে নির্বাচিত ঘোষণা করা হয়। এ বিষয়ে নির্বাচন কমিশনের নিয়মানুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত