রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার ১৩টি ইউনিয়নে নৌকা পেলেন যারা

  • আপলোড তারিখঃ ২৩-১০-২০২১ ইং
আলমডাঙ্গার ১৩টি ইউনিয়নে নৌকা পেলেন যারা
সমীকরণ প্রতিবেদক: তৃতীয় ধাপে আসন্ন আলমডাঙ্গা উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। গতকাল শুক্রবার বিকেল চারটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগ-এর স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীদের নামের তালিকা চূড়ান্ত করা হয়। সভায় আলমডাঙ্গার ১৩টি ইউনিয়নসহ খুলনা ও বরিশাল বিভাগের ইউপি নির্বাচনে প্রার্থী ঘোষণা করা হয়। মনোনীত প্রার্থীরা হলেন- আলমডাঙ্গা উপজেলার ভাঙবাড়িয়া ইউনিয়নে মো. নাহিদ হাসনাত, হারদী ইউনিয়নে মো. নুরুল ইসলাম, কুমারী ইউনিয়নে মো. আবু সাইদ, বাড়াদী ইউনিয়নে মো. আশাবুল হক, গাংনী ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন মো. এমদাদুল হক, খাদিমপুর ইউনিয়নে মো. মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার, জেহালা ইউনিয়নে মো. হাসান উজ্জামান, বেলগাছি ইউনিয়নে নৌকা পেয়েছেন শ্রী সমীর কুমার দে, ডাউকী ইউনিয়নে নৌকা পেয়েছেন মো. তরিকুল ইসলাম, জামজামী ইউনিয়নে মো. নজরুল ইসলাম, খাসকররা ইউনিয়নে মো. মোস্তফিজুর রহমান, চিৎলা ইউনিয়নে খোন্দকার আ: বাতেন ও কালিদাশপুর ইউনিয়নে নৌকার মনোনয়ন পেয়েছেন মো. জয়নাল আবেদীন। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান ও চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা এ তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, তৃতীয় ধাপে সারা দেশে ১০০৭টি ইউপি এবং ৯টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২৮ নভেম্বর এসব ইউপি ও পৌরসভার ভোট অনুষ্ঠিত হবে। এর আগে গত ১৪ অক্টোবর এসব ইউপি এবং পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর। ভোট গ্রহণ হবে ২৮ নভেম্বর।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত