মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে ডিসি নজরুল ইসলাম

  • আপলোড তারিখঃ ১৫-১০-২০২১ ইং
দর্শনায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে ডিসি নজরুল ইসলাম
দর্শনা অফিস: চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার দর্শনা পুরাতন বাজারসহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি এ পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার, নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান, চুয়াডাঙ্গা জেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কমিটির সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সিংহ রায়, দর্শনা পুরাতন বাজার পূজা মণ্ডপের সভাপতি উত্তম কুমার দেবনাথ, সাধারন সম্পাদকসহ পূজা মণ্ডপের ভক্তরা। আলোচনা সভা শেষে ডিসি নজরুল ইসলাম সরকার পূজা মণ্ডপ ঘুরে ঘুরে দেখেন এবং সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান