শনিবার, ২২ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

  • আপলোড তারিখঃ ১৫-১০-২০২১ ইং
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় টিনের চাল মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লতিফ মিয়া (৬০) নামের এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন শ্রীকোল বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এসময় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত লতিফ মিয়া বোয়ালিয়া বাজারপাড়ার মৃত লাল মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, বোয়ালিয়া বাজারের একই এলাকায় নিজ বেয়ায় মিণ্টুর ঘরের টিনের চাল মেরাতম করছিল লতিফ মিয়া। মেরামতের এক পর্যায়ে টিনের সঙ্গে ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তারের স্পর্শ হলে লতিফ মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আছড়ে পরে। এসময় পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষ করে তাঁকে মৃত ঘোষণা করেন। সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহাবুবুর রহমান বলেন, ‘পরিবারের সদস্যরা সন্ধ্যা ছয়টার দিকে লতিফ মিয়াকে জরুরি বিভাগে নেয়। তাদের থেকে জানতে পারি তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। তবে জরুরি বিভাগে লতিফ মিয়াকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে নেওয়ার পূর্বেই তার মৃত্যু হয়েছে।’ এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুল কবির বলেন, ‘এমনি একটি ঘটনা সম্পর্কে জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। প্রাথমিক তদন্তে জানতে পেরেছি নিজ বেয়ায় বাড়ির টিনের চাল মেরামতের সময় লতিফ মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দর্শনা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়ায় লাশ দাফনের অনুমতি দিয়ে পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়।’


কমেন্ট বক্স