বৃহস্পতিবার, ২০ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শৈলকুপায় ট্রাকের ধাক্কায় এনজিও’র নারী কর্মী নিহত

  • আপলোড তারিখঃ ০৯-১০-২০২১ ইং
শৈলকুপায় ট্রাকের ধাক্কায় এনজিও’র নারী কর্মী নিহত
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকের ধাক্কায় শিউলি খাতুন (২৭) নামে এক নারী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই নারী উপজেলার উমেদপুর ইউনিয়নের বারইপাড়া গ্রামের লিমন হোসেনের স্ত্রী। তিনি পেশায় এনজিও ব্র্যাকের কর্মী ছিলেন বলে জানা গেছে। পুলিশ জানায়, শিউলি খাতুন ব্র্যাকের যশোরের মনিরামপুর শাখায় চাকরি করতেন। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় স্বামীর সাথে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। তাঁরা গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি ট্রাক পেছন থেকে তাদের ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় সড়কের ওপর ছিটকে পড়লে ঘটনাস্থলেই নিহত হন তিনি। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


কমেন্ট বক্স
notebook

শৈলকূপায় স্বেচ্ছাশ্রমে ১৩ কিলোমিটার খাল পরিষ্কার