শৈলকুপায় শিক্ষককে পিটিয়ে হাসপাতালে ভর্তি
- আপলোড তারিখঃ
১০-০৪-২০২১
ইং
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের শৈলকুপায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ইয়ামিন হোসেন (৫৮) নামে এক শিক্ষককে পিটিয়ে জখম করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কিসমত মাইলমারী গ্রামে এ ঘটনা ঘটেছে। আহত শিক্ষক ওই গ্রামের মৃত আব্দুল ওহাব মোল্ল্যার ছেলে ও ১৫৫ নম্বর মহিষগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আহত শিক্ষক ইয়ামিন হোসেন জানান, কিসমত মাইলমারী এলাকায় তার নিজের জমি ওই গ্রামের মৃত দেলবার বিশ^াসের ছেলে শাহজাহানের কাছে লিজ দেন। চুক্তির সময় পার হলেও জমি ছাড়তে রাজি হয়নি। তারা আরও এক বছর জমির দাবি করেন। শিক্ষক ইয়ামিন তাঁদের দাবি না রাখায় শুক্রবার সকালে শাহাজাহান আলী তাঁর ভাই আব্দুল লতিফ, শহিদুল ইসলাম ও ছেলে মিণ্টুসহ প্রায় ১০-১২ জন তাঁর বাড়িতে এসে লাঠিসোটা নিয়ে চড়াও হয় এবং পিটিয়ে জখম করে। এসময় ইয়ামিন হোসেনের পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শৈলকুপার মির্জাপুর ইউনিয়নের রামচন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শামিম আক্তার জানান, শিক্ষকের উপর হামলার ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
কমেন্ট বক্স