শৈলকুপায় শিক্ষককে পিটিয়ে হাসপাতালে ভর্তি

আপলোড তারিখঃ 2021-04-10 ইং
শৈলকুপায় শিক্ষককে পিটিয়ে হাসপাতালে ভর্তি ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ইয়ামিন হোসেন (৫৮) নামে এক শিক্ষককে পিটিয়ে জখম করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কিসমত মাইলমারী গ্রামে এ ঘটনা ঘটেছে। আহত শিক্ষক ওই গ্রামের মৃত আব্দুল ওহাব মোল্ল্যার ছেলে ও ১৫৫ নম্বর মহিষগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আহত শিক্ষক ইয়ামিন হোসেন জানান, কিসমত মাইলমারী এলাকায় তার নিজের জমি ওই গ্রামের মৃত দেলবার বিশ^াসের ছেলে শাহজাহানের কাছে লিজ দেন। চুক্তির সময় পার হলেও জমি ছাড়তে রাজি হয়নি। তারা আরও এক বছর জমির দাবি করেন। শিক্ষক ইয়ামিন তাঁদের দাবি না রাখায় শুক্রবার সকালে শাহাজাহান আলী তাঁর ভাই আব্দুল লতিফ, শহিদুল ইসলাম ও ছেলে মিণ্টুসহ প্রায় ১০-১২ জন তাঁর বাড়িতে এসে লাঠিসোটা নিয়ে চড়াও হয় এবং পিটিয়ে জখম করে। এসময় ইয়ামিন হোসেনের পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শৈলকুপার মির্জাপুর ইউনিয়নের রামচন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শামিম আক্তার জানান, শিক্ষকের উপর হামলার ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)