জীবননগরে র্যাবের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
- আপলোড তারিখঃ
০৯-০৪-২০২১
ইং
সমীকরণ প্রতিবেদক:
জীবননগর উপজেলায় র্যাবের অভিযানে এক কেজি ৬শ গ্রাম গাঁজাসহ সিরাজুল ইসলাম (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে জীবননগর উপজেলার হাসাদহ- মহেশপুর সড়কের একটি ড্রাগন ফল বাগানের নিকট থেকে তাঁকে আটক করে সিপিসি-২ ঝিনাইদহ র্যাব-৬। আটক সিরাজুল ইসলাম জীবননগর উপজেলার হাসাদাহ গ্রামের মাঝেরপাড়া আব্দুল করিমের ছেলে। গতকাল বৃহস্পতিবার র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৬ এর একটি দল স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার সোহেল পারভেজের নেতৃত্বে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় হাসাদহ-মহেশপুর সড়কের একটি ড্রাগন ফল বাগানের নিকট থেকে এক কেজি ৬শ গ্রাম গাঁজাসহ সিরাজুল ইসলামকে আটক করে। পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও আটককৃত আসামীকে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারার মামলা করা হয়।
কমেন্ট বক্স