জীবননগরে র‌্যাবের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2021-04-09 ইং
জীবননগরে র‌্যাবের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: জীবননগর উপজেলায় র‌্যাবের অভিযানে এক কেজি ৬শ গ্রাম গাঁজাসহ সিরাজুল ইসলাম (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে জীবননগর উপজেলার হাসাদহ- মহেশপুর সড়কের একটি ড্রাগন ফল বাগানের নিকট থেকে তাঁকে আটক করে সিপিসি-২ ঝিনাইদহ র‌্যাব-৬। আটক সিরাজুল ইসলাম জীবননগর উপজেলার হাসাদাহ গ্রামের মাঝেরপাড়া আব্দুল করিমের ছেলে। গতকাল বৃহস্পতিবার র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ এর একটি দল স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার সোহেল পারভেজের নেতৃত্বে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় হাসাদহ-মহেশপুর সড়কের একটি ড্রাগন ফল বাগানের নিকট থেকে এক কেজি ৬শ গ্রাম গাঁজাসহ সিরাজুল ইসলামকে আটক করে। পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও আটককৃত আসামীকে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারার মামলা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)