মেহেরপুরে মাস্ক না পরায় একজনের জরিমানা
- আপলোড তারিখঃ
০৭-০৪-২০২১
ইং
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুর শহরের কোর্ট রোডে মাস্ক ব্যবহার না করায় এক পথচারীর ৩ শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সকালে মেহেরপুর শহরের কোর্ট রোডে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা আদায় করা হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলামের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় মাস্ক না থাকায় সাইফুল ইসলাম নামের এক ব্যক্তির নিকট থেকে সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইনের ২০১৮ এর ২৪ এর ১ ও ২৪( ২) ধারায় ৩ শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
কমেন্ট বক্স