মেহেরপুরে মাস্ক না পরায় একজনের জরিমানা

আপলোড তারিখঃ 2021-04-07 ইং
মেহেরপুরে মাস্ক না পরায় একজনের জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর শহরের কোর্ট রোডে মাস্ক ব্যবহার না করায় এক পথচারীর ৩ শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সকালে মেহেরপুর শহরের কোর্ট রোডে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা আদায় করা হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলামের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় মাস্ক না থাকায় সাইফুল ইসলাম নামের এক ব্যক্তির নিকট থেকে সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইনের ২০১৮ এর ২৪ এর ১ ও ২৪( ২) ধারায় ৩ শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)