চুয়াডাঙ্গার পরিচিত মুখ শিক্ষক মোখতার আলীর দাফনকার্য সম্পন্ন
- আপলোড তারিখঃ
০৩-০৪-২০২১
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার পরিচিত মুখ সর্বজন শ্রদ্ধেয় চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক মোখতার আলীর দাফনকার্য সম্পন্ন করা হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুম্মা চুয়াডাঙ্গা রেল স্টেশন সংলগ্ন জান্নাতুল মাওলা কবরস্থান মসজিদে নামাজে জানাজা শেষে জান্নাতুল মাওলা কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়। এর আগে মরহুমকে শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ, অরিন্দম সাংস্কৃতিক সংগঠন, উদীচী শিল্পীগোষ্ঠী, প্রগতি লেখক সংঘসহ চুয়াডাঙ্গার বিভিন্ন প্রতিষ্ঠান। তাঁর মৃতুতে গভীর শোক প্রকাশ করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।
কমেন্ট বক্স