চুয়াডাঙ্গার পরিচিত মুখ শিক্ষক মোখতার আলীর দাফনকার্য সম্পন্ন

আপলোড তারিখঃ 2021-04-03 ইং
চুয়াডাঙ্গার পরিচিত মুখ শিক্ষক মোখতার আলীর দাফনকার্য সম্পন্ন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার পরিচিত মুখ সর্বজন শ্রদ্ধেয় চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক মোখতার আলীর দাফনকার্য সম্পন্ন করা হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুম্মা চুয়াডাঙ্গা রেল স্টেশন সংলগ্ন জান্নাতুল মাওলা কবরস্থান মসজিদে নামাজে জানাজা শেষে জান্নাতুল মাওলা কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়। এর আগে মরহুমকে শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ, অরিন্দম সাংস্কৃতিক সংগঠন, উদীচী শিল্পীগোষ্ঠী, প্রগতি লেখক সংঘসহ চুয়াডাঙ্গার বিভিন্ন প্রতিষ্ঠান। তাঁর মৃতুতে গভীর শোক প্রকাশ করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)