সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুর সীমান্ত থেকে নারী ও শিশুসহ আটক ১৩

  • আপলোড তারিখঃ ২২-০৩-২০২১ ইং
মহেশপুর সীমান্ত থেকে নারী ও শিশুসহ আটক ১৩
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ১৩ জনকে আটক করেছে বিজিবি। গতকাল রোববার ভোররাতে মহেশপুর উপজেলার লেবুতলা গ্রাম থেকে তাঁদের আটক করা হয়। ৫৮-বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুরের লেবুতলা এলাকায় অভিযান চালিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ৭ জন পুরুষ, ৩ জন নারী ও ৩ শিশুকে আটক করা হয়। আটককৃতদের বাড়ি মাদারীপুর, মাগুরা, খুলনা, যশোর ও নাটোর জেলার বিভিন্ন এলাকায়। আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়েরের করা হয়েছে বলেও জানিয়েছে বিজিবি।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড