ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ১৩ জনকে আটক করেছে বিজিবি। গতকাল রোববার ভোররাতে মহেশপুর উপজেলার লেবুতলা গ্রাম থেকে তাঁদের আটক করা হয়। ৫৮-বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুরের লেবুতলা এলাকায় অভিযান চালিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ৭ জন পুরুষ, ৩ জন নারী ও ৩ শিশুকে আটক করা হয়। আটককৃতদের বাড়ি মাদারীপুর, মাগুরা, খুলনা, যশোর ও নাটোর জেলার বিভিন্ন এলাকায়। আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়েরের করা হয়েছে বলেও জানিয়েছে বিজিবি।
