ড্রেগারসহ চুয়াডাঙ্গা নূরনগর থেকে কিশোর আটক
- আপলোড তারিখঃ
১৯-০৩-২০২১
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌর শহরের নূরনগর এলাকা থেকে ড্রেগারসহ শিহাব নামের এক কিশোরকে আটক করেছে সদর থানার পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নূরনগর কলোনিপাড়ার মোড় থেকে তাঁকে আটক করে পুলিশ। আটককৃত শিহাব (১৫) পৌর শহরের হকপাড়ার ইকবাল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, নূরনগর কলোনিপাড়ার এলাকায় ড্রেগার নিয়ে অবস্থান করছিল শিহাব। স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাকে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সদর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেনসহ সহযোগী ফোর্স ঘটনাস্থল থেকে তাঁকে আটক করে সদর থানা হেফাজতে নেয়। ড্রেগারসহ কিশোর শিহাবের আটকের সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ বলেন, বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্ত শেষে ওই যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কমেন্ট বক্স