ড্রেগারসহ চুয়াডাঙ্গা নূরনগর থেকে কিশোর আটক

আপলোড তারিখঃ 2021-03-19 ইং
ড্রেগারসহ চুয়াডাঙ্গা নূরনগর থেকে কিশোর আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর শহরের নূরনগর এলাকা থেকে ড্রেগারসহ শিহাব নামের এক কিশোরকে আটক করেছে সদর থানার পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নূরনগর কলোনিপাড়ার মোড় থেকে তাঁকে আটক করে পুলিশ। আটককৃত শিহাব (১৫) পৌর শহরের হকপাড়ার ইকবাল হোসেনের ছেলে। পুলিশ জানায়, নূরনগর কলোনিপাড়ার এলাকায় ড্রেগার নিয়ে অবস্থান করছিল শিহাব। স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাকে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সদর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেনসহ সহযোগী ফোর্স ঘটনাস্থল থেকে তাঁকে আটক করে সদর থানা হেফাজতে নেয়। ড্রেগারসহ কিশোর শিহাবের আটকের সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ বলেন, বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্ত শেষে ওই যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)