আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা
- আপলোড তারিখঃ
১৫-০৩-২০২১
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা গার্মেন্টসপট্টিতে পাঁচ ব্যবসায়ীকে মোট সাড়ে ছয় হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ও সবুজ কুমার বসাক। এসময় গার্মেন্টস ব্যবসায়ী ওমর শরিফ রাসেলকে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৩/৬ ধারায় ১ হাজার টাকা, ওয়ালিদ মিয়াকে একই আইনে ১ হাজার টাকা, মাহবুবুর রহমানকে একই ধারায় ১ হাজার ৫ শ টাকা, মহসিনকে একই আইনে ১ হাজার টাকা ও রিপনকে ৫ শ টাকা জরিমানা করা হয়।
কমেন্ট বক্স