আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

আপলোড তারিখঃ 2021-03-15 ইং
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা গার্মেন্টসপট্টিতে পাঁচ ব্যবসায়ীকে মোট সাড়ে ছয় হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ও সবুজ কুমার বসাক। এসময় গার্মেন্টস ব্যবসায়ী ওমর শরিফ রাসেলকে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৩/৬ ধারায় ১ হাজার টাকা, ওয়ালিদ মিয়াকে একই আইনে ১ হাজার টাকা, মাহবুবুর রহমানকে একই ধারায় ১ হাজার ৫ শ টাকা, মহসিনকে একই আইনে ১ হাজার টাকা ও রিপনকে ৫ শ টাকা জরিমানা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)