মেহেরপুরে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড
- আপলোড তারিখঃ
১১-০৩-২০২১
ইং
মেহেরপুর, প্রতিবেদক:
মেহেরপুরে ফেনসিডিল রাখার অপরাধে আব্বাস আলী নামের এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে অতিরিক্ত আরও ১ মাসের কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরের দিকে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম আব্দুস সালাম এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত আব্বাস আলী মেহেরপুরের গাংনী উপজেলার গরীবপুর গ্রামের নুরুল হকের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৩ অক্টোবর গাংনী উপজেলার বামুন্দি পুলিশ ক্যাম্পের উপ-পরদির্শক (এসআই) মকবুল হোসেনের নেতৃত্বে গরিবপুর গ্রামের আব্বাস আলীর বাড়িতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। এই ঘটনায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) টেবিলের ৩ (খ)/১৯ (৪) ধারায় গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নম্বর ১৭, জি আর কেস নং ২৮৭/১৮, সেশন কেস নং ৭৬/১৯, পরে মামলার তদন্তকারী কর্মকর্তা গাংনী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহাতাব উদ্দিন মামলার প্রাথমিক তদন্ত শেষ করে ২০১৮ সালের ১১ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ৯ জন সাক্ষী তাঁদের সাক্ষ্য প্রদান করেন। এ মামলায় রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য এবং আসামি পক্ষে অ্যাডভোকেট কামরুল হাসান কৌশলী ছিলেন।
কমেন্ট বক্স