মেহেরপুরে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

আপলোড তারিখঃ 2021-03-11 ইং
মেহেরপুরে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড ছবির ক্যাপশন:
মেহেরপুর, প্রতিবেদক: মেহেরপুরে ফেনসিডিল রাখার অপরাধে আব্বাস আলী নামের এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে অতিরিক্ত আরও ১ মাসের কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরের দিকে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম আব্দুস সালাম এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত আব্বাস আলী মেহেরপুরের গাংনী উপজেলার গরীবপুর গ্রামের নুরুল হকের ছেলে। মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৩ অক্টোবর গাংনী উপজেলার বামুন্দি পুলিশ ক্যাম্পের উপ-পরদির্শক (এসআই) মকবুল হোসেনের নেতৃত্বে গরিবপুর গ্রামের আব্বাস আলীর বাড়িতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। এই ঘটনায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) টেবিলের ৩ (খ)/১৯ (৪) ধারায় গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নম্বর ১৭, জি আর কেস নং ২৮৭/১৮, সেশন কেস নং ৭৬/১৯, পরে মামলার তদন্তকারী কর্মকর্তা গাংনী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহাতাব উদ্দিন মামলার প্রাথমিক তদন্ত শেষ করে ২০১৮ সালের ১১ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ৯ জন সাক্ষী তাঁদের সাক্ষ্য প্রদান করেন। এ মামলায় রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য এবং আসামি পক্ষে অ্যাডভোকেট কামরুল হাসান কৌশলী ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)