অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ১৫ বাংলাদেশি আটক
- আপলোড তারিখঃ
১১-০৩-২০২১
ইং
ঝিনাইদহ অফিস:
অবৈধ পথে ভারতে প্রবেশের সময় ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা কাঞ্চনপুর এলাকা থেকে ৯ জন ও লড়াইঘাট এলাকা থেকে ৬ জনকে আটক করেছে মহেশপুর-৫৮ বিজিবির সদস্যরা। গতকাল বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- মঙ্গলবার রাত আটটার দিকে বাঘাডাঙ্গা কাঞ্চনপুর এলাকা দিয়ে ৩ জন পুরুষ, ৪ জন নারী ও দুই শিশু নিয়ে দেলোয়ার হোসেন নামে এক দালাল ভারতে প্রবেশের চেষ্টাকালে তাঁদের আটক করা হয়। আটককৃতদের বাড়ি বাগেরহাট, নড়াইল ও রাজবাড়ী জেলায় বলে বিজিবি সূত্রে জানা গেছে। একই দিন রাত ৯টার দিকে মহেশপুর উপজেলার লড়াইঘাট এলাকার দিয়ে ৬ জন নারী ও শিশু ভারতে প্রবেশের চেষ্টা করে। এ সময় বিজিবি দুই দালাল মহেশপুরের অনন্তপুর গ্রামের রিপুন খাতুন (৪২) ও কুসুমপুর গ্রামের সোনা মিয়াকে আটক করে।
কমেন্ট বক্স