অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ১৫ বাংলাদেশি আটক

আপলোড তারিখঃ 2021-03-11 ইং
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ১৫ বাংলাদেশি আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: অবৈধ পথে ভারতে প্রবেশের সময় ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা কাঞ্চনপুর এলাকা থেকে ৯ জন ও লড়াইঘাট এলাকা থেকে ৬ জনকে আটক করেছে মহেশপুর-৫৮ বিজিবির সদস্যরা। গতকাল বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- মঙ্গলবার রাত আটটার দিকে বাঘাডাঙ্গা কাঞ্চনপুর এলাকা দিয়ে ৩ জন পুরুষ, ৪ জন নারী ও দুই শিশু নিয়ে দেলোয়ার হোসেন নামে এক দালাল ভারতে প্রবেশের চেষ্টাকালে তাঁদের আটক করা হয়। আটককৃতদের বাড়ি বাগেরহাট, নড়াইল ও রাজবাড়ী জেলায় বলে বিজিবি সূত্রে জানা গেছে। একই দিন রাত ৯টার দিকে মহেশপুর উপজেলার লড়াইঘাট এলাকার দিয়ে ৬ জন নারী ও শিশু ভারতে প্রবেশের চেষ্টা করে। এ সময় বিজিবি দুই দালাল মহেশপুরের অনন্তপুর গ্রামের রিপুন খাতুন (৪২) ও কুসুমপুর গ্রামের সোনা মিয়াকে আটক করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)