মেহেরপুরে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখী সংঘর্ষে যুবক আহত
- আপলোড তারিখঃ
০৫-০৩-২০২১
ইং
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুরে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখী সংঘর্ষে মিল্টন নামের এক যুবক মারাত্মক আহত হয়েছেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত মিল্টন মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামের দফাদার আলীর ছেলে। জানা গেছে, মিল্টন বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে মেহেরপুর আসার পথে পথের মধ্যে একটি ইজিবাইকের সাথে মুখোমুখী সংঘর্ষ ঘটে। সংঘর্ষে মিল্টন মারাত্মক আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতাল পরে তাঁর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক মিল্টনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
কমেন্ট বক্স