মেহেরপুরে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখী সংঘর্ষে যুবক আহত

আপলোড তারিখঃ 2021-03-05 ইং
মেহেরপুরে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখী সংঘর্ষে যুবক আহত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখী সংঘর্ষে মিল্টন নামের এক যুবক মারাত্মক আহত হয়েছেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত মিল্টন মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামের দফাদার আলীর ছেলে। জানা গেছে, মিল্টন বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে মেহেরপুর আসার পথে পথের মধ্যে একটি ইজিবাইকের সাথে মুখোমুখী সংঘর্ষ ঘটে। সংঘর্ষে মিল্টন মারাত্মক আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতাল পরে তাঁর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক মিল্টনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)