গাঁজা রাখার অপরাধে চুয়াডাঙ্গার রবিউলের কারাদণ্ড
- আপলোড তারিখঃ
১৮-০২-২০২১
ইং
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুরে গাঁজা রাখার অপরাধে রবিউল ইসলাম নামের এক ব্যক্তিকে ১ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে মেহেরপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক মো. তরিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন। সাজপ্রাপ্ত রবিউল ইসলাম চুয়াডাঙ্গা সদর উপজেলার সিঅ্যান্ডবিপাড়ার আনোয়ার হোসেনের ছেলে।
জানা যায়, ২০১৬ সালে মেহেরপুরের গাংনী থানার পুলিশ গাঁজাসহ রবিউল ইসলামকে গ্রেপ্তার করে। ওই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯ (১) টেবিলের ৭(ক) ধারায় একটি মামলা দায়ের করেন। যার জিআর কেস নম্বর ১৭৬/১৬। মামলায় ৬ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণিত হওয়ায় আদালত আসামি রবিউল ইসলামকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।
কমেন্ট বক্স