গাঁজা রাখার অপরাধে চুয়াডাঙ্গার রবিউলের কারাদণ্ড

আপলোড তারিখঃ 2021-02-18 ইং
গাঁজা রাখার অপরাধে চুয়াডাঙ্গার রবিউলের কারাদণ্ড ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরে গাঁজা রাখার অপরাধে রবিউল ইসলাম নামের এক ব্যক্তিকে ১ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে মেহেরপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক মো. তরিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন। সাজপ্রাপ্ত রবিউল ইসলাম চুয়াডাঙ্গা সদর উপজেলার সিঅ্যান্ডবিপাড়ার আনোয়ার হোসেনের ছেলে। জানা যায়, ২০১৬ সালে মেহেরপুরের গাংনী থানার পুলিশ গাঁজাসহ রবিউল ইসলামকে গ্রেপ্তার করে। ওই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯ (১) টেবিলের ৭(ক) ধারায় একটি মামলা দায়ের করেন। যার জিআর কেস নম্বর ১৭৬/১৬। মামলায় ৬ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণিত হওয়ায় আদালত আসামি রবিউল ইসলামকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)