মেহেরপুরে যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক
- আপলোড তারিখঃ
১৬-০২-২০২১
ইং
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুরে দ্বিতীয় স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আব্দুর রাজ্জাক মেহেরপুর সদর উপজেলার দিঘীরপাড়া গ্রামের আহাদ আলীর ছেলে। জানা যায়, ২০২০ সালের ১২ ডিসেম্বর মেহেরপুর যুগ্ম জজ দ্বিতীয় আদালতের বিচারক কেরামত আলী যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় আব্দুর রাজ্জাককে ৩ বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডাদেশ দেন। ওই সময়ে তিনি পলাতক ছিলেন। গত রোববার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গতকাল সোমবার আদালতে নেওয়া হলে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।
কমেন্ট বক্স