মেহেরপুরে যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক

আপলোড তারিখঃ 2021-02-16 ইং
মেহেরপুরে যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরে দ্বিতীয় স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আব্দুর রাজ্জাক মেহেরপুর সদর উপজেলার দিঘীরপাড়া গ্রামের আহাদ আলীর ছেলে। জানা যায়, ২০২০ সালের ১২ ডিসেম্বর মেহেরপুর যুগ্ম জজ দ্বিতীয় আদালতের বিচারক কেরামত আলী যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় আব্দুর রাজ্জাককে ৩ বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডাদেশ দেন। ওই সময়ে তিনি পলাতক ছিলেন। গত রোববার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গতকাল সোমবার আদালতে নেওয়া হলে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)