করোনার টিকা নিলেন জীবননগরের ইউএনও মুনিম লিংকন
- আপলোড তারিখঃ
১৬-০২-২০২১
ইং
জীবননগর অফিস:
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিনিয়ত বাড়ছে মহামারি করোনাভাইরাসের প্রতিরোধক টিকা গ্রহণকারীর সংখ্যা। প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে টিকাদান কার্যক্রম চলছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে টিকা গ্রহণ করেন এবং সাধারণ মানুষকে টিকা গ্রহণের জন্য আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেলিমা আখতার, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু প্রমুখ।
কমেন্ট বক্স