করোনার টিকা নিলেন জীবননগরের ইউএনও মুনিম লিংকন

আপলোড তারিখঃ 2021-02-16 ইং
করোনার টিকা নিলেন জীবননগরের ইউএনও মুনিম লিংকন ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিনিয়ত বাড়ছে মহামারি করোনাভাইরাসের প্রতিরোধক টিকা গ্রহণকারীর সংখ্যা। প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে টিকাদান কার্যক্রম চলছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে টিকা গ্রহণ করেন এবং সাধারণ মানুষকে টিকা গ্রহণের জন্য আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেলিমা আখতার, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)