আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করলেন ডিসি-এসপি
- আপলোড তারিখঃ
১৫-০২-২০২১
ইং
নিজস্ব প্রতিবেদক:
আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক নজরুল ইলাম সরকার ও পুলিশ সুপার জাহিদুল ইসলাম। গতকাল রোববার ভোট গ্রহণ শুরুর পর সকাল থেকেই তাঁরা নির্বাচনের মাঠে ভোট পরিদর্শন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাসসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পৌরসভা নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করার লক্ষ্যে যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রত্যেকটি ওয়ার্ডের জন্য একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পর্যাপ্ত মোবাইল টিম, স্ট্রাইকিং টিম, ঈগল-১ টিম মোতায়েনসহ প্রতিটা ভোটার কেন্দ্রেসমূহে পুলিশ বিজিবি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেছেন।
কমেন্ট বক্স