আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করলেন ডিসি-এসপি

আপলোড তারিখঃ 2021-02-15 ইং
আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করলেন ডিসি-এসপি ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক নজরুল ইলাম সরকার ও পুলিশ সুপার জাহিদুল ইসলাম। গতকাল রোববার ভোট গ্রহণ শুরুর পর সকাল থেকেই তাঁরা নির্বাচনের মাঠে ভোট পরিদর্শন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাসসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পৌরসভা নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করার লক্ষ্যে যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রত্যেকটি ওয়ার্ডের জন্য একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পর্যাপ্ত মোবাইল টিম, স্ট্রাইকিং টিম, ঈগল-১ টিম মোতায়েনসহ প্রতিটা ভোটার কেন্দ্রেসমূহে পুলিশ বিজিবি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)