মহেশপুর সীমান্ত দিয়ে ভারত যাওয়ার সময় দালালসহ আটক ৭
- আপলোড তারিখঃ
১৫-০২-২০২১
ইং
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের মহেশপুর থেকে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় এক দালালসহ সাতজনকে আটক করেছে ৫৮ বিজিবি। গতকাল রোববার ভোরে মহেশপুর উপজেলার সামান্তা মাঠ থেকে তাঁদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে একজন পুরুষ দুইজন নারী ও তিনজন শিশু রয়েছে। আটককৃতরা হলো, বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার পিচিবাড়ইখালী গ্রামে রোকছোনা বেগম, মারিয়া আক্তার, শাহিনুর রহমান, সাবিক, আফসানা খাতুন ও মহিউদ্দিন। একই সময় তাঁদের সহযোগিতার জন্য তরিকুল ইসলাম নামে এক দালালকে আটক করা হয়। ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় পাসপোর্ট আইনে মামলা করা হয়েছে এবং আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
কমেন্ট বক্স